Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

২৫ বছর পর অক্ষত মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি করার জন্য মাটি কাঁটতে গিয়ে দাফনের ২৫ বছর পরে অক্ষত অবস্থায় নিহত নূরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি আজ শুক্রবার (২৪শে জুলাই) বিকেলে যদুবয়বা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে ঘটেছে।নিহত নূরুজ্জামান ঐ গ্রামের মৃত মনোহর মিস্ত্রির ব্যবসায়ী ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের নতুন বাড়ি বানানোর জন্য মাটি কাটতে গিয়ে এক মরাদেহ দেখতে পাই মাটেলরা।পরে স্থানীয়রা সবাই এসে মৃতদেহ সনাক্ত করে এবং সন্ধায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
মৃতদেহ সনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরারপথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে দিয়ে চলে যায়।পরবর্তীতে খোঁজাখুজির পরে নদীর পাড় থেকে উদ্ধার করে প্রায় এক মাস পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়েছিল।আজ নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর রাকিব হাসান জানান,মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরানো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা।
এদিকে ২৫ বছরের পুরানো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় দেখার জন্য।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:51 pm, Friday, 24 July 2020
65 Time View