মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি// চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনের টাকা চাইতে গিয়ে পরিবারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জাহেদুল ইসলামের (১৮) দা’র কুপে পিতা শাহ আলম(৫০) খুন হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খিল্লাপাড়া নোয়া খালের পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়, প্রত্যদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নিহত শাহ আলম মাদক সেবনের জন্য টাকা চাইতে গেলে পরিবারের সাথে কথা কাটাকাটি শুরু করে।

এক পর্যায়ে জাহেদুল আলম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার পিতাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন জাহেদুল ইসলামকে আটক করে থানা পুলিশকে অবহিত করেন।এদিকে আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পু্লিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করে।মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়াডের মেম্বার মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করে, ঘটনার সাথে জড়িত পুত্র পুলিশ আটক করেছে বলে উল্লেখ করেন।থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহেদুল ইসলামকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণের ব্যবস্থা করা হয়।

ঘাতক জাহেদুল বলেন, আমার পিতা দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। আজকে মাদক সেবনের জন্য টাকা চাইতে আসলে ক্ষোভের কারনে অতিষ্ঠ হয়ে মারধর করেছি। এতে তার যে মৃত্যু হবে সেটা ভাবিনি।