Jashore , Monday, 9 November 2026

নাফ নদীতে প্রায় ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ২

জিয়াউর রহমান কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে দমদমিয়া সংলগ্ন নাফ নদী থেকে ৫ কোটি ৮০ লক্ষ টাকার মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, বিদেশি একটি পিস্তল ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে অস্ত্র, মাদক ও অন্যান্য মালামালসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন: হ্নীলা ইউপি মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ (৪০) ও মিয়ানমার মংডু থানার শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।আজ শুক্রবার সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দমদমিয়া এলাকার পাশ্ববর্তী নাফনদী দিয়ে পাচার হবে, এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি দুইটি বিশেষ টহলদল নাফ নদীতে কৌশলে অবস্থান নেয়।

বিআরএম-৯ থেকে আনুমানিক ৯০০ গজ উত্তর-পূর্বে নাফ নদীর ওপর দিয়ে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৫০০ থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি হস্তচালিত কাঠের নৌকাকে বাংলাদেশে আসতে দেখে। নৌকাটি জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছালে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকার আরাহেীরা বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে নৌকাটিকে থামানারে চেষ্টা করে।পরে বিজিবির টহলদল স্পিডবোট নিয়ে বিভিন্ন দিক থেকে ঘেরাও করে নৌকাটি দুইজন আরোহীসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত দুইজনের মধ্যে একজন তালিকাভুক্ত বাংলাদেশি মানব পাচারকারী এবং অপরজন মিয়ানমার নাগরিক। পরে নৌকাটি তল্লাশি করে একটি কম্বলের ভিতরে লুকায়িত অবস্থায় ৫কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি অস্ত্রসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামালসহ আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তাস্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:01 pm, Friday, 17 December 2021
19 Time View