Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

দৌলতপুর উপজেলা প্রতিনিধি// কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় লিমা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার নিজ ঘরের ডাফের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্রী উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী বাজারপাড়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে লিমা আক্তার ফেল করে।

পরীক্ষায় ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে লিমা আক্তারকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহত স্কুলছাত্রী লিমা আক্তার দৌলতপুর পাইলট গার্লস হাইস্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাবা একজন প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:41 pm, Thursday, 30 December 2021
22 Time View