চিকিৎসাধীন আসামির হাতকড়াসহ পলায়ন, ২ কনস্টেবল বরখাস্ত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বরিশাল বিভাগীয় প্রতিনিধি// বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান নামে একজন আসামি হাতকড়াসহ পালিয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো সময় আসামি মাসুদ পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, চিকিৎসকরা চিকিৎসা দেন।

নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আইনশৃঙ্খলা বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বাইরে নিরাপত্তা প্রদান করে না। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পলিয়ে যাওয়া মাসুদ নগরীর হাটখোলা এলাকার মো. হারুন খানের ছেলে। দায়িত্বে অবহেলায় অভিযুক্ত দুই পুলিশ হলেন পুলিশ লাইন রিজার্ভের কনস্টেবল মশিউর রহমান ও সজল ঘরা পুলিশ জানায়,

নগরীতে একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিলো দুই পুলিশ সদস্য। গতকাল ভোরে ঐ ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।