কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে তুরস্ক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি:- রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়, তুরস্কও পাশে আছে। এমন মন্তব্য করেছেন একদিনের সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

শনিবার সকালে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। গত ২২শে মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এই ক্যাম্পে তুরস্কের সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন তিনি।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্য নির্মানাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্রো দেখতে যান তিনি।এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের সাবান তৈরীর কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সাথে আসা ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ছিল। এর আগে, সকাল ৮টায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু একটি বিশেষ বিমানে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।