অন্তঃসত্ত্বা পরীমনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হতে চলেছেন। সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।

অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।মা হওয়ার বিষয়ে পরীমনি জানান, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থবোধ করছিলেন। আজ দুপুরে চিকিৎসক তাকে এ ব্যাপারে নিশ্চিত করেন।

চিকিৎসকের কাছ থেকে সুসংবাদটি নিশ্চিত হয়ে আপ্লুত হয়ে পড়েন পরীমনি ও রাজ দম্পতি।তিনি আরও জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’-এর সেটে তারা প্রেমে পড়েন।

প্রেমের সম্পর্ক থেকে তারা দু’জন গোপনে গত বছরের ২৭শে নভেম্বর বিয়ের কাজটা সেরে নেন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন বলেও ব্যক্ত করেন তিনি।

এ বিষয়টি পরিচালক গিয়াসউদ্দীন সেলিম নিশ্চিত করেছেন।পরীমনি বলেন, চিকিৎসক আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আপাতত অব্যাহতি নিচ্ছেন পরী এবং আগামী দেড় বছর কোনো শুটিং করবেন না বলে জানিয়েছেন তিনি।

অনাগত সন্তানকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে এবং সুস্থ-সবল বাচ্চা জন্ম দিতে চান বলেই তার এ সিদ্ধান্ত।সোমবার দুপুরে রাজের অফিসিয়াল ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে রাজ নিজেকে অভিনন্দন দেন এবং পরীমনিকে ও ধন্যবাদ জনান।