Jashore , Monday, 9 November 2026

জ্বালানি থেকে বাড়তি টাকা তুলে সড়ক সংস্কার করা হবে

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশের সড়ক পথে মোটরযানে যত জ্বালানি ব্যবহৃত হয়, সেসব জ্বালানির মূল্য থেকে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বাবদ প্রতি লিটার বা ইউনিটে এক টাকা করে আদায় করার প্রস্তাব করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিধিমালার যে খসড়া তৈরি করেছে, সেখানে এই প্রস্তাব রয়েছে। খসড়াটি এখন ভেটিং-এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম চলছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন এই বিধিমালা কার্যকর করতে চায় সরকার।উল্লেখ্য, সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশেও এ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেক জানিয়েছেন, খসড়া প্রস্তাবটি আলোচনার পর চূড়ান্ত করা হয়েছে।

খুব তাড়াতাড়ি সেটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’ এটি অনুমোদিত হলে বাংলাদেশের সড়ক ও মহাসড়ক রক্ষণাবেক্ষণ এই তহবিলের আওতায় আসবে। যে বিধিমালাটি প্রস্তাব করা হয়েছে, সেখানে সড়ক রক্ষণাবেক্ষণের খরচ সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা করা, জরিমানা, টোল এবং দপ্তরের সম্পদ ব্যবহারের বিনিময় থেকে সংগ্রহ করার ওপর জোর দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:59 am, Sunday, 16 January 2022
24 Time View