টঙ্গীতে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে দুটি শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার দুপুরে ৯৯৯ এ ফোনের পরিপ্রেক্ষিতে টঙ্গীর সাতাইশ এলাকার মকবুলের বাড়ির ভাড়াটিয়া শামসুল হক ওরফে খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত খোরশেদ কিশোরগঞ্জ জেলার মাটিগান্ধাটিয়া গ্রামের মৃত গাজী মাহমুদের ছেলে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, ৯৯৯-এ খবর পেয়ে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন তারা।

একজন ভিকটিমকে উদ্ধারের পর আরও একজনকে ধর্ষণ করার কথা জানতে পারে পুলিশ। ভিকটিমদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে সে অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভিকটিম দুই শিশুই অনেক অসহায়। তাদের বয়স ৬ এবং ৯ বছর। তাদের দু’জনেরই মা নেই। তাদের পরিবার বিষয়টা প্রকাশ করতে দেরি করায় পুলিশ দেরিতে ঘটনা জানতে পারে।