Jashore , Monday, 9 November 2026

বিএফডিসি নির্বাচন জায়েদের জয়: ভোট পুনর্গণনার আপিল নিপুণের

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছে চিত্রনায়ক জায়েদ খানকে। কিন্তু ফল মেনে নেননি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার।

তিনি ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন।সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচনের ভোটগ্রহণ হয়।

এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।এতে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে নির্বাচিত ঘোষণা করা হয়।

১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। জায়েদের কাছে ১৩ ভোটে হারেন চিত্রনায়িকা নিপুণ। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। এছাড়াও নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ডিপজল (২১৯) ও রুবেল (১৯১); সহসাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২); সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪); আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫); দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২); সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩); কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)।কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলীরাজ (২০৩), সুচরিতা (২০১), সবচেয়ে বেশি বোট পেয়ে ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।এবার সমিতির ভোটার সংখ্যা ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল ১০ ভোট। ৩৫৫ ভোট বৈধ।

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:53 pm, Saturday, 29 January 2022
34 Time View