Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতকে চাপে রাখতে চাইছে চীন, সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সংবাদ:- গত দু’বছরের বেশি সময় ধরে গালওয়ান উপত্যকায় জারি রয়েছে ভারত-চীন দ্বন্দ্ব। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে এক রিপোর্টে বিশেষভাবে সাবধান করা হল ভারতকে।

নিয়ন্ত্রণ রেখায় ভারতের উপর তাৎপর্যপূর্ণ চাপ তৈরি করছে চীন। রয়েছে কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাইডেন প্রশাসনের তরফে প্রকাশিত ভারত প্রশান্ত মহাসাগরীয় স্ট্র্যাটেজি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক সংক্রান্ত বাইডেন সরকারের প্রথম এই রিপোর্টে ভারতকে বন্ধু হিসাবে বর্ণনা করে চীন নিয়ে সাবধান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসের রিপোর্টে বলা হয়েছে, ‘আমরা (আমেরিকা) মনে করি, ভারত সমমনস্ক বন্ধু এবং দক্ষিণ এশিয়া-সহ ভারত মহাসাগর জুড়ে নেতৃত্বে রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলে অন্যতম চালিকাশক্তি হিসাবে নিজেদের তুলে ধরেছে ভারত। তবুও নয়াদিল্লির সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ।’ আর ভারতের সামনে এই বড় ‘চ্যালেঞ্জ’ হল চীন। রিপোর্টে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের উপর অভূতপূর্ব চাপ তৈরির চেষ্টা হচ্ছে। যা নয়াদিল্লির পক্ষে রীতিমতো ভাবনার। এও বলা হয়েছে, ভারত-আমেরিকার বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। চীন সম্পর্কে এই স্ট্র্যাটেজিক রিপোর্টে বলা হয়েছে, চীন তার অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত শক্তিকে একত্রিত করছে। কারণ, গোটা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায় তারা। এ দিয়েই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে উঠতে চায় চীন। এখানেই শেষ নয়, রিপোর্টে যোগ করা হয়েছে, চীনের জবরদস্তি এবং আগ্রাসনমূলক নীতি বিশ্ব জুড়ে বিস্তৃত। তবে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই প্রভাব সবচেয়ে তীব্র। আর এ কারণেই ভারতকে তারা সাবধান করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Saturday, 12 February 2022
30 Time View