১২ বছর পার হলে নিবন্ধন ছাড়াই মিলবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:-১২ বছর বয়স পার হলে নিবন্ধন ছাড়াই করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

করোনার টিকা গ্রহণকারীদের মধ্যে মৃত্যুর হার ও সংক্রমণ হার কম জানিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।তিনি আরও জানান, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যারা মারা গেছেন তাদের ৮৫ ভাগই টিকা নেননি। দেশে এ পর্যন্ত ১৭ কোটি টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছে দশ কোটির বেশি মানুষ। আরও দশ কোটি টিকা মজুত আছে।

কিন্তু, অনেকেই টিকা নেননি। একারণে ১২ বছর পার হলেই জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নেয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের অক্সিজেন জেনারেটর উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডায়ালাইসিস নিয়ে যে সংকট ছিল তা অতিক্রম করে সক্ষম হয়েছে স্বাস্থ্য বিভাগ।এদিকে, গত বছর ফেরুয়ারির ৭ তারিখ থেকে করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়।

এরপর গেল নভেম্বর মাস থেকে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে কর্মসূচী শুরু করে সরকার। এরপর ডিসেম্বরের ২৮ তারিখ থেকে বয়স বিবেচনায় বুস্টার ডোজ দেয়া শুরু হয়।