Jashore , Tuesday, 10 November 2026

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রনামজারি আবেদন নামঞ্জুরের আগে কারণ জানাতে হবে সেবাগ্রহীতাকে

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- নামজারি আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার আগে সেবাগ্রহীতাকে তথ্য বা কাগজপত্রের ঘাটতির ব্যাপারে জানানে হবে।

এ–সংক্রান্ত একটি নোটিশ দিতে হবে সেবাগ্রহীতাকে। এ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র গতকাল সোমবার জারি করেছে ভূমি মন্ত্রণালয়।নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ‘ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন নামঞ্জুর প্রসঙ্গে’ শীর্ষক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করে ভূমি মন্ত্রণালয়।

এর ফলে ভূমিসেবা গ্রহীতা নামজারি আবেদন নামঞ্জুর হয়ে যাওয়ার আগে একবার সুযোগ পাবেন ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার।পরিপত্রে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের গত বছরের ২ নভেম্বরের পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা জমা প্রদান করার নির্দেশনা রয়েছে। ওই টাকা পরিশোধ করার পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনার (ভূমি) আইডিতে তালিকাভুক্ত হয়।

সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনেক সময় প্রথম আদেশের আগেই অনেক আবেদন নামঞ্জুর করা হয়। সে ক্ষেত্রে কী কারণে আবেদন নামঞ্জুর হয়েছে, নাগরিকেরা জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হয়।

পরিপত্রে আরও জানানো হয়, এ ক্ষেত্রে নাগরিকের ভোগান্তি কমানো এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) প্রথম আদেশের আগে নামজারি বাতিল করা যাবে না।

আবেদনে কোনো তথ্য অথবা কাগজপত্রের ঘাটতি থাকলে প্রথম আদেশে তা উল্লেখ করে তথ্য বা কাগজপত্র দাখিলের নির্দিষ্ট সময়সীমা প্রদান করতে হবে।

আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোনো কারণে নামঞ্জুর হলে দ্বিতীয় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক নামঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হলো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:33 pm, Monday, 14 February 2022
16 Time View