উন্নয়ন যতো হচ্ছে বিএনপির ততো জ্বালা বাড়ছে : হানিফ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জেলা বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া// আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির লাগাতার মিথ্যাচারের অংশ।

আজ সোমবার পৌনে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহাবুব উল আলম হানিফ বলেন, দেশে উন্নয়ন যতো হচ্ছে বিএনপির ততো জ্বালা বাড়ছে।

তিনি বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের সত্যতা নেই।