Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেলো ৫০ পরিবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৫০টি পরিবারের।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্বোধনের পর দৌলতপুর উপজেলার ৫০টি পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল জব্বার এর সভাপতিত্বে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.মা. সরওয়ার জাহান বাদশাহ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি আফরোজ শাহিন খসরু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান। সেসময় ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, উপজেলার মথুরাপুর, রিফাইতপুর, আড়িয়া ও বোয়ালিয়া ইউনিয়নে ৫০টি ভুমি ও গৃহহীন পরিবারের মধ্যে এ জমি ও গৃহ হস্তান্তর করা হলো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:09 pm, Thursday, 21 July 2022
33 Time View