উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে অর্ধশতাধিক মাইক্রোভর্তি নেতাকর্মী নিয়ে শোক র‌্যালি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন(দৌলতপুর):- স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক মাইক্রোভর্তি নেতাকর্মী নিয়ে শোকর‌্যালি বের হয়।

এ্যাড. এজাজ আহমেদ মামুনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক মাইক্রোভর্তি নেতাকর্মী

সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টা উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে বের হয়ে দিনব্যাপী উপজেলা বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন।

এছাড়াও র‌্যালিতে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, এমপি পুত্র শাইখ আল জাহান শুভ্র সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমীকলীগসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদেন।

এসময় উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।