Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫দফা দাবিতে দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: – পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে কর্মবিরতি পালন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা -কর্মচারীরা।

বুধবার (১৪সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে তৃতীয় দিনের মত এই কর্মবিরতি শুরু হয় বেলা ১২ টা পর্যন্ত চলে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল হান্নান এর নেতৃত্বে কর্মবিরতিতে অংশগ্রহণ করেন মো. রিপন সরকার ,মাহফুজুর রহমান, সহ অন্যান্য কর্মচারীগণ।

দাবীগুলো হচ্ছে – দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সকল শূন্যপদ পদোন্নতি /দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরণ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান জানান, আমাদের পাঁচ দফা দাবী মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আইন পাস করেছেন। এখন দ্রুত বাস্তবায়ন দরকার। তিনি বলেন, দাবীগুলো পূরণ হলে জনগণকে আরো বেশী সেবা প্রদানসহ ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণ গতিশীল হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:56 pm, Wednesday, 14 September 2022
15 Time View