উপজেলা অফিস সহায়ক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন//গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের অফিস সহায়ক মো. জুয়েল হোসেনকে সভাপতি ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের অফিস সহায়ক মো. আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উপজেলা পরিষদ অফিস সহায়ক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয় এতে গাজীপুরের উপজেলা পরিষদ অফিস সহায়ক এসোসিয়েশনের আহ্বায়ক মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. রীনা পারভিন।অনুষ্ঠানে সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।