দৌলতপুরে ২০ বোতল ফেনসিডিল সহ পাখি ভ্যান চালক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি:- কুষ্টিয়া দৌলতপুরে ২০ বোতল ফেনসিডিল সহ পাখি ভ্যান চালক রিপন মন্ডল (৩২) নামে এক মাদক ব্যবসায় আটক করে দৌলতপুর থানা পুলিশ।

মাদক ব্যবসায়ী রিপন মন্ডল

আটককৃত রিপনের বাড়ী দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের নিহাজ মন্ডলে ছেলে । মাদক ব্যবসায়ী রিপন পাখি ভ্যান যোগে ২০ বোতল ফেনসিডিল নিয়ে মহিষকুন্ডি পাকুড়িয়া থেকে ভেড়ামারা উদ্দেশ্য রওনা হলে, গোপন সংবাদে ভিত্তিতে দৌলতপুর থানার (ওসি) মজিবর রহমান এর নির্দেশে, এস আই, সেলিম সঙ্গীও ফোর্স নিয়ে আল্লারদর্গা হলুদবাড়ীয়া নামক স্থানে পাখি ভ্যান তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী রিপন মন্ডল কে গ্রেফতার করে।