খলিসাকুন্ডিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

এনামুল বিশ্বাস দৌলতপুর// বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করলো ছাত্রলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় জন্মদিনের কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে জেলা ছাত্রলীগের উপ-গন যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক খাজা আহম্মদ কলিন্সের নেতৃত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়।এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।পরে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন।