Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহেও আগের নেতৃত্বে আস্থা রাখলো আওয়ামী লীগ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহ প্রতিনিধি:দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত করে ঘোষণা করা হয় নতুন কমিটি।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগের নেতৃত্বের ওপরই আস্থা রেখেছে দলটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক পদে সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন।

রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পানি উন্নয়ন বোর্ড মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান, গ্লোরিয়া সরকার প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও পাশ্ববর্তী জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সর্বশেষ ৭ বছর আগে ২০১৫ সালের ২৫ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:10 pm, Sunday, 13 November 2022
34 Time View