Jashore , Saturday, 7 November 2026
সর্বশেষ:
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান যশোরে মহিলা পরিষদের নবগঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে পুলিশের বিশেষ কল্যাণ সভা যশোরে ১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উদযাপিত ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ যশোরে মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ আটক ২ ২৪-এর গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

রাজশাহী বিভাগীয় সংবাদদাতা:– রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ নভেম্বর) তার ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি রাজশাহী নগরীর হড়গ্রমা কোর্ট স্টেশন এলাকায়। এক মাস হলো তিনি সরদহ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেছেন।

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ও বাইরে একই ব্যক্তির সঙ্গে ঘুষের টাকা নিয়ে দরকষাকষি করছেন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার। এক পর্যায়ে টাকা পকেটে ঢুকান। টেবিলের সামনে টাকা হাতে নিয়ে বসে থাকা সেবাগ্রহীতাকে তিনি বলছেন, ‘৯০০ টাকা দিলে হবে। না না হবে না, এভাবে। আশ্চর্য তো। গরিব মানুষও দিছে। আর আপনি তো মার্চেন্ট মানুষ। ৯০০ টাকা গুনে দিছেন, এটা কেমন কথা হলো?

তার টেবিলের সামনে বসে থাকা অপর সেবাগ্রহীতাকে চার হাজারের সঙ্গে আরও ৫০০ টাকা দিতে বলেন। না হলে তিনি খাজনার চেক কাটবেন না বলে জানিয়ে দেন। আরেক সেবাগ্রহীতাকে অফিসের বাইরে নিয়ে গিয়ে একটি গাছতলায় দাঁড়িয়ে কথা বলেন আব্দুস সাত্তার। এর ফাঁকে কয়েক দফায় তার কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখেন।

সেবাগ্রহীতাদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজই করেন না আব্দুস সাত্তার। তার চাহিদার কানাকড়ি কম হলেও তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ করেন।অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ‘আমি এই ভূমি অফিসে নতুন। মাত্র একমাস হলো যোগদান করেছি। এখানে কাউকে সেভাবে চিনি না। আমি কারও কাছ থেকে কীভাবে ঘুষ নেবো? এসব অভিযোগ ভিত্তিহীন।এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভিডিওগুলো দেখেছি।

প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি তিনি আব্দুস সাত্তার। ভিডিওর সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:22 pm, Saturday, 26 November 2022
123 Time View