দৌলতপুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটি ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):– বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় উপজেলার অটিজম বিদ্যালয় মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে আলহাজ্ব আবু সাঈদ মোহাম্মদ আজমল হোসেনের সভাপতিত্বে ও ডা. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দৌলতপুর শাখার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিঃ এ এস এম মো. মতিয়ার রহমান প্রমুখ । সভায় উপস্থিত ড্রাগ লাইসেন্সধারী সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তারাগুনিয়া মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী আবু সাঈদ মো. আজমল হোসেন সভাপতি, শান্তা মেডিকেল হলের স্বত্বাধিকারী ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মো. হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।