Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান প্রমুখ। সভায় বক্তারা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার তথ্য তুলে ধরেন।

এছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধি সহ সরকারের নানান কল্যাণমুখি সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:21 pm, Monday, 2 January 2023
30 Time View