দৌলতপুর প্রেসক্লাব-ডিপিসি এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বোল বিতরণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আব্দুল আলীম সাচ্চু:- দৌলতপুর কুষ্টিয়া। কুষ্টিয়া দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির উদ্যোগে (৪ জানুয়ারি) বুধবার সকাল ১১ ঘটিকার সময় অত্র এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বোল বিতরণ করা হয়।

কম্বোল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলীম সাচ্চু, ডিপিসি এর সাধারন সম্পাদক ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাকিব আলি, সোনালী খবরের দৌলতপুর প্রতিনিধি আশিক ইকবাল রিপন, দৈনিক পদ্মাগড়াইয়ের দৌলতপুর প্রতিনিধি মোঃ আশরাফ আলী, দৈনিক আরশীনগর দৌলতপুর প্রতিনিধি মিল্টন আহমেদ ও রনি আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিপিসির সভাপতি আব্দুল আলীম সাচ্চু তার বক্তব্যে বলেন দৌলতপুরে সাংবাদিকদের প্রাণের সংগঠন ডিপিসির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এই সব কম্বোল বিতরণ করা হয়েছে। আগামীতে এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।