দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিযোগিতা মুলক নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আগুন সন্ত্রাসের দল জামাত বিএনপির সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
৫ মার্চ (রবিবার) বিকেলে উপজেলার বোয়ালিয়া, আড়িয়া ও খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যৌথ আয়োজনে বড়গাংদিয়া কলেজ মাঠে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। বোয়ালীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আমাদুল কবির রিপনের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন মেম্বার, মামুন কবিরাজ, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট প্রমুখ। সেসময় বক্তারা বলেন, দৌলতপুরের মাটিতে মুক্তিযুদ্ধের বিপক্ষের দল জামাত-বিএনপির সকল প্রকার সন্ত্রাসমূলক কর্মকান্ডকে প্রতিহত করার জন্য যুবলীগের নেতা কর্মীরা সর্বদা প্রস্তুত আছে। সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীসহ আবারও রাষ্ট্র ক্ষমতায় নৌকার বিজয় ছিনিয়ে আনতে কাজ করে যাবে দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগ বলে বক্তরা উল্লেখ্য করেন।







