কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে দৌলতপুরে যুবলীগের শান্তি সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিণ অঞ্চলের খলিসাকুন্ডি-আড়িয়া-বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(রবিবার ৫ মার্চ) বিকাল ৪টায় বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী,বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের। এসময় বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমিদুল কবির রিপনের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় শান্তি সমাবেশে খলিসাকুন্ডি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন বিশ্বাস,বোয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন আ’লীগ নেতা আক্তার হোসেন, পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহেল রানা বুলবুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ হেল মাসুদ সুইট, যুবলীগ নেতা মামুন কবিরাজসহ উপজেলা, ইউনিয়ন যুবলীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য আগামীদিনে রাজপথে থেকে কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।