Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মিরপুরে ঘুমন্ত অবস্থায় কৃষককে কুপিয়ে হত্যা

ফরিদ আহমেদ জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। উপজেলার নওদা খাদিমপুর গ্রামে রবিবার (১৮জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রবিউল ইসলাম ও তার স্ত্রী। রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউল ইসলামকে রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:36 pm, Monday, 19 June 2023
25 Time View