Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৌলতপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- বাংলাদেশ সরকারের কৃষি প্রণোদনার আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ/ ২০২৩-২০২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশী আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় ২৫০ জন কৃষককে ১কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি ও ২০ ডিএপি সার এবং ১৮০০ জন কৃষককে ৫কেজি করে ধান বীজ,১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুরের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,সোনালী খাতুন আলেয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ, দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মির্জা কে ই তুহিন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:00 am, Thursday, 22 June 2023
36 Time View