দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক, আদর্শ রাজনীতির এক পথিকৃত ব্যক্তিত্ব আফাজ উদ্দিন আহমেদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ।
তিনি বঙ্গবন্ধুর অত্যান্ত আস্থাভাজন ও পরীক্ষিত কর্মী তার আদর্শের যোগ্য উত্তরসূরী এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোয় আলোকিত দেশ ও দলের অনুপম আদর্শ। সেইসাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল, বিশ্বস্ত এই রাজনীতিক ২০২১ সালের (১৮ জুলাই) এইদিনে করোনা আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের বটবৃক্ষ হিসাবে পরিচিত, এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে তার কনিষ্ঠ পুত্র ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন জানিয়েছেন।।






