দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- দৌলতপুর উপজেলা পরিষদ লাগোয়া গুপিনাথপুর গ্রামের নায়েব আলী (৮০) এর শুয়ে থাকার কারনে শরীরে ধরেছে পঁচন, বন্ধ হয়েছে মুখের কথা, খেতে পারে শুধু পাউরুটি, বসার জন্য চাই একটি হুইল চেয়ার।

স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বার বার ধর্না দিয়েও পাইনি একটি হুইল চেয়ার। এমন খবর প্রকাশের পর কিছু মহত ব্যাক্তির উদ্দ্যোগে হুইল চেয়ার পেলো নায়েব আলী। যদিও সেই মহত ব্যাক্তি গুলো তাদের নাম প্রকাশ না করতে বার বার অনুরোধ করেছে এই প্রতিবেদকের কাছে।
শুক্রবার সন্ধায় হুইল চেয়ারটি তুলে দেওয়া হয় তার বৃদ্ধা স্ত্রীর হাতে। হুইল চেয়ার দেখে খুশিতে তখনি বসে নায়েব আলী। চেয়ারে বসেও কান্না করে সে। দোয়া করে হাত তুলে আল্লাহ্’র কাছে।
হুইল চেয়ারটি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও ডেইলি বাংলাদেশ টুডে ডট কম এর নির্বাহী সম্পাদক সংবাদকর্মী শহিদুল ইসলাম সোহাগ, ডেইলি বাংলাদেশ টুডে’ ডট কম সম্পাদক ও প্রকাশক আহসান হাবিব লেলিন, আমিনুল ইসলাম ইন্তা প্রমুখ্য।







