দৌলতপুরে বিএনপি-জামায়াত যদি আগামীদিনে নৈরাজ্যের চেষ্টা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে: বিক্ষোভ মিছিলে এমপি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্’র নেতৃত্বে রবিবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা চত্বর থেকে মিছিলটি শুরু করে থানা বাজারে গিয়ে প্রতিবাদি বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমন, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, যুগ্ম সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক ছাকিুজ্জামান সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম, সহ-সভাপতি মুস্তাহিদ মিঠু, সাধারন সম্পাদক রকিবুল করিম রিংকু, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান মোহন, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছ, সাদ্দাম হোসেনসহ যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।