দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি:- কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা দৌলতপুর উপজেলার সকল সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাংবাদিক এম, এস, শাহীন।

এছাড়া সরকারী দপ্তরের কমকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এহতেশাম রেজা এ উপজেলায় সরকারী বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।