হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় পিপুলবাড়ীয়া শাপলা প্রি-ক্যাডেট স্কুল থেকে বৃত্তি পাওয়া ৫৬ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া শাপলা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় শোয়েব আনছারী’র সভাপতিত্বে মঈনুল মালিথা , শাপলা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. শফিউল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক বাদশা আলম, পিপুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামীম রেজা সহ শিক্ষক কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা,শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। এবং শিক্ষার্থীদেরকে মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার কথাও বলেন তারা।উল্লেখ্য, শাপলা প্রি-ক্যাডেট স্কুল থেকে দৌলতপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৯ সালে বৃত্তি পাওয়া ২৮জন ,২০২২ সালের ২৫ জন ও সরকারি বৃত্তি পাওয়া ৩ জন, মোট ৫৬জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।







