Jashore , Monday, 9 November 2026

ঝিনাইদহে কলাক্ষেত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলাক্ষেত থেকে আসলাম হোসেন নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসলাম হোসেন পাবনার চাটমোহর উপজেলার বহরমপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে কিছু জামা-কাপড়, একটি লোহার তৈরি শাবল, পলিথিনের ব্যাগে বেগুন ও একটি কাঁচি পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সকালে রামনগর গ্রামের কলাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও শনাক্ত করার চেষ্টা করে। নিহত ব্যক্তি দিনমজুরের কাজ করতো। তার মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, মাথা ও কপালে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:05 pm, Saturday, 18 November 2023
54 Time View