Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):-দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হয় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

সংসদ সদস্য হিসেবে শপথ শেষে মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকায় ফেরেন তিনি । মঙ্গলবার( ১৬ জানুয়ারি ) দুপুর পর সড়ক পথে লালন শাহ্ সেতুর পশ্চিম পাশে এসে পৌঁছলে আগে থেকে থাকা হাজার হাজার নারীপুরুষ ও জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল তাকে করে বরণ করেন।পরে নেতাকর্মীদের সাথে নিয়ে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত হলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। পাশে থেকেছেন ও দোয়া করেছেন সেইজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন, নির্বাচনে সবাই একজনকে ভোট দিবে এমন কোন কথা নেই। আমি এমপি হয়েছি দৌলতপুরের উন্নয়নের স্বার্থে সকলে একসাথে মিলে মিশে কাজ করবো। এসময় তিনি নিজের নেতা-কর্মী সহ সব পক্ষকে সংযত ও শান্ত থাকতে বলেন। তিনি বলেন আমি এর আগে সংসদ সদস্য থাকা কালীন দৌলতপুরের অনেক উন্নয়ন করেছি যা সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে। আগামীতে আমার অসমাপ্ত কাজ আপনাদের সাথে নিয়ে সম্পন্ন করবো। দৌলতপুরকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট উপজেলায় পরিণত করবো, ইনশাআল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:57 pm, Tuesday, 16 January 2024
42 Time View