Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

দৌলতপুরে জনটেক ইন্টারন্যাশনালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে জনটেক ইন্টারন্যাশনালের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করেন তারা। এসময় প্রায় এক হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় এবং ডাইবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও দুই শতাধিক শীতার্ত অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন জনটেক ইন্টারন্যাশনাল। এসময় জনটেক ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী জনসন আহমেদের সভাপতিত্বে শ্যামপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বিশ্বনাথ মন্ডল,সমাজ সেবক আবু আফফান,ডাক্তার জালাল উদ্দিন,রাজন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনটেক ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী জনসন আহমেদ বলেন,আমরা সারা দেশেই নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ প্রায় এক হাজার মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি।পাশাপাশি শীতার্তদের জন্যও আমরা ভালো মানের কম্বল দিচ্ছি। ভবিষ্যতেও যাতে মানুষের জন্য এভাবে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:10 pm, Friday, 19 January 2024
25 Time View