দৌলতপুরে ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):-কুষ্টিয়ার দৌলতপুরে সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

১৬ মে সকাল ৯ টার সময় হতে দিনব্যাপী উপজেলা পরিষদ মিনি হলরুমে দৌলতপুর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কোর্সের তৃতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী, প্রকল্পের আওতায় গঠিত দুগ্ধ সমবায় সমিতির লিমিটেড এর সদস্যবৃন্দ (নির্বাচিত সুবিধাভোগী) অংশগ্রহণকারীর সংখ্যা ২ ব্যাচে ৫০ জন। দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ।

এসময় কুষ্টিয়া জেলা সমবায় অফিসার মো. আহসান হাবিব,মিল্ক ভিটার দায়িত্বপ্রাপ্ত ডা. বসির আহমেদ,একজন সফল উদ্যোগতা ও দৌলতপুর উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্হিত ছিলেন।

 এসময় প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ খামারীদের গত ৩ দিনে প্রাপ্ত  প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোসহ প্রকল্পের বিভিন্ন সুবিধা, কর্মপরিকল্পনা সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।

এ সময়  সমবায় অধিদপ্তরের  নিবন্ধক ও মহাপরিচালক মো. শরিফুল ইসলাম জুমে সংযুক্ত হয়ে বর্তমান সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রকল্পের সুবিধাভোগীদের উদ্দেশ্যে  বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।