Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:

কুষ্টিয়ায় থানা ভাঙার কথা স্বীকার করলেন যুবদল নেতা

Oplus_131072

অনলাইন ডেস্ক:- কুষ্টিয়ায় যুবদলের আহ্বায়ক আব্দুল মাজেদের নেতৃত্বে ভাঙা হয় সদর থানা। এমনটা স্বীকারোক্তি দিয়েছেন নিজেই।

বুধবার (৭ আগস্ট) জেলায় খাজানগর এলাকায় এক বক্তৃতায় তিনি এ কথা স্বীকার করেন। ভিডিওতে মাজেদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।তিনি বলেন, আমার তিনটা ছেলে, আপনাদেরই ভাই আপনাদেরই চাচি, তারা নিজেও এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি তাদের কোনোভাবেই আটকে রাখতে পারিনি।

রক্তে যখন টান দেয়, তখন জনগণকে আটকে রাখা যায় না। জনগণের স্রোত ঠেকানো যায় না।মাজেদ বলেন, আমি আপনাদের বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে দম বন্ধ হয়ে যায়। কুষ্টিয়া জেলায় আমাদের দম যেন বন্ধ না হয়ে যায়। তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। জনগণ ভোট না দিলে বিএনপি সরকার গঠন করতে পারবে না।

কিন্তু আমাদের দম যেন বন্ধ না হয়, শেখ হাসিনার মতো যেন পালাতে না হয়।প্রসঙ্গত, গত ৫ আগস্ট যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেদিন কুষ্টিয়া সদর থানায় চলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। এছাড়া করা হয় থানায় অগ্নি সংযোগ।

কপি:- যমুনা টিভি

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:53 pm, Sunday, 8 September 2024
32 Time View