কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- জামায়াতে ইসলামী দৌলতপুর উত্তর সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩ অক্টোবর দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ টার সময় অনুষ্ঠিত দাওয়াতী সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উত্তর সাংগঠনিক উপজেলা শাখা কুষ্টিয়া জেলার উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিন।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার অধ্যাপক মাওলানা আবুল হাসেম।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, মিরপুর উপজেলা ও জেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আলহাজ্ব মো. আব্দুল গফুর।
মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার রেজাউল করিম, জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো.সুজা উদ্দিন জোয়াদ্দার,শিক্ষা-সাহিত্য,প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, উপজেলা দক্ষিণ শাখার আমীর মো. আরোজ উল্লাহ,দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.শফিউল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান মেহমানের বক্তব্যে জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার অধ্যাপক মাওলানা আবুল হাসেম বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী দল এদেশের সাধারণ মানুষের দল, জামায়াতে ইসলামী দল মহান আল্লাহর বিধান অনুযায়ী এদেশ পরিচালনার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া সকল ন্যায্য অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন এ দল হবে এদেশের মানুষের শেষ আশ্রয়স্থল তার জন্য আমাদের নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করে যেতে হবে।







