সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeদক্ষিণ-পশ্চিমাঞ্চলকুষ্টিয়াদৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক:- কুষ্টিয়ার দৌলতপুরে  ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুল শিক্ষক রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

রোববার বিকাল ৫ টার দিকে রিফাইতপুর ইউনিয়নের দৌলতপুর- মিরপুর সড়কের সংগ্রামপুর-গলাকাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পাশ্ববর্র্তী নারায়নপুর গ্রামের তোফা ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম দৈনন্দিন বাজার করে দৌলতপুর থেকে থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পাট বোঝাই একটি  ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়