সোমবার, মার্চ ৩০, ২০২৬
সর্বশেষ
ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধনযশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার জরিমানানড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজার হত্যার অভিযুক্ত সুজাত আলী গ্রেফতারতেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপায় প্রাণ গেল পাম্প ম্যানেজারেরশার্শায় স্বাধীনতা দিবসে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরস্কার বিতরণআট দিনেই দুই কোটির ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’‘সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে’যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি : লাখ টাকা জরিমানাযশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম এলাকাবাসীরভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ
Homeদক্ষিণ-পশ্চিমাঞ্চলকুষ্টিয়াদৌলতপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

দৌলতপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

নিউজ ডেস্ক :- কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আহমেদ সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসন অফিসার মোঃ আলী হোসেন,সিনিয়র সাংবাদিক শাহীন রেজা, বিএনপি নেতা আকবর আলি প্রমুখ ।

কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান উপ-পরিচালক বলেন, সরকার পরিকল্পিত উপায়ে চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কম পরিমাণ জমিতে কিভাবে অধিক প্রযুক্তি নির্ভর ফসল ফলানো যায় সে বিষয়ে কৃষি বিভাগ বিশেষ ভূমিকা রেখে চলেছে।

এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর সবজি যেমন স্কোয়াশ , রঙিন ফুলকপি, ক্যাপসিক্যপ, মাশরুম চাষ এগুলো অর্থনৈতিক ফসল অল্প জমিতে বেশি লাভবান হচ্ছে কৃষকরা ।অতিথিরা কৃষি মেলার ১৪ টি স্টল পরিদর্শন করেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়