নিজস্ব প্রতিবেদক:- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় ) সব পর্যায়ে নারীর ক্ষমতায়নে তথ্য-আপার ভূমিকা গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন ১ ওয়ার্ড ওমরপুর-ঘোড়ামারা গ্রামে বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে ‘বিশেষ উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল রহমান, উপজেলা তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবিব লেলিন, সংবাদিক জনিরুল ইসলাম ও তথ্য আপা প্রকল্পের তথ্য আপারা উপস্থিত ছিলেন।
মায়ের পরিচয়ের মাধ্যমে প্রত্যেক নাগরিকের পরিচয়’ চালু করে নারীকে সম্মানীত ও নারীর অবদানের স্বীকৃতি দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন । নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ফলে বাংলাদেশ আজ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। তথ্য-আপার প্রাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা ও তথ্য সব নাগরিকের মধ্যে ছড়িয়ে দিতে পারলে নারীর উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে।
আর সবক্ষেত্রে নারীর অধিক অংশগ্রহণ নিশ্চিত করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। প্রত্যেকের শ্রম ও মেধাকে ব্যবহার করে প্রাপ্ত তথ্য সরবরাহের মধ্য দিয়ে পুরো জাতিকে সচেতন করতে হবে এবং উন্নত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।







