নাজমুল ইসলাম (পাবনা) প্রতিনিধি:– ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের আওত্তাপাড়া হাটে ঈশ্বরদী থানার এএসআই মানিক সঙ্গীয় ফোর্স সহ লিমা ২৭ ডিউটি করা কালীন সময়ে চেকপোস্ট ডিউটি করা অবস্থায়, সিএনজি তে করে রুপপুর মোড় হতে পাবনা যাওয়ার পথে উল্লেখিত ঘটনাস্থলে আসামী মোঃ উজ্জ্বল হোসেন(৫৬), পিতা- মৃত নুরুল ইসলাম, মোঃ লিটন হোসেন (৩৫), পিতা- মোহাম্মদ আলীসহ আরো তিনজন কে বহনকারী সিএনজি থামার সিগনাল দিলে অজ্ঞাতনামা তিন ব্যক্তি সিএনজি থেকে দৌড়ে পালিয়ে যায়।
ধৃত আসামীদের পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশীর পর তাদের হেফাজতে থাকা ব্যাগের ভিতর হতে ১ টি কাভার সহ কালো রঙের খেলনা পিস্তল, একটি কভার সহ হ্যান্ডকাপ, একটি লোহার তৈরী বুলেট আকৃতির ধাতব পদার্থ (অনুমান ১২ ইঞ্চি), প্লাস্টিকের কৌটায় রাখা মরিচের গুড়া ও হলুদ পাউডার জাতীয় পদার্থ উদ্ধার করা হয়।
আসামী লিটন শেখ এর বিরুদ্ধে মাগুরা জেলায় ০১ টি অস্ত্র মামলা, ১ টি ডাকাতির প্রস্তুতি মামলা ও চুয়াডাঙ্গা জেলায় একটি ডাকাতি মামলা রয়েছে।।







