Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

৭০০ টাকার জন্য খুন এক ওষুধ ব্যবসায়ী

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা ৭০০ টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ফালা দিয়ে বিদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আবদুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্যের কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। 

পরে তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন ডেইলি বাংলাদেশ টুডে ডটকমকে জাানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রাজ্জাক নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:56 pm, Thursday, 2 February 2023
45 Time View