Jashore , Monday, 9 November 2026

সাবেক চেয়ারম্যান সিরাজুল বিশ্বাসের নেতৃত্বে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):- দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল বিশ্বাসের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিসাকুন্ডি বাসস্ট্যান্ড এলাকার আসপাশের সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, স্হানীয় আওয়ামী নেতা রাজেক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল ইসলাম সহ স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে অবরোধ ও নাশকতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় এবং নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। পরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করে নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:29 pm, Saturday, 18 November 2023
25 Time View