Jashore , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

কেএসআরএম গ্রুপের বিরুদ্ধে ২৩১ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে কাস্টমস

ওসামম চট্টগ্রাম জেলা প্রতিনিধি:- চট্টগ্রামে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের বিরুদ্ধে ২৩১ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করে গত পাঁচ বছরে ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিগত পাঁচ বছরে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে এটিই সর্বোচ্চ রাজস্ব ফাঁকির ঘটনা বলে জানান ভ্যাট কর্মকর্তারা।সম্প্রতি চট্টগ্রামে কেএসআরএম স্টিল প্ল্যান্টে অভিযান চালায় কাস্টমস ও ভ্যাট কমিশনারেট। এ সময় বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার জব্দের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির তথ্য বেরিয়ে আসে। কাঁচামাল ক্রয়সহ সব কেনাকাটার বিপরীতে মূসক কর্তন বাধ্যবাধকতা থাকলেও তা মানেনি কেএসআরএম। ২০১৭ থেকে ২০২১ সালের মে পর্যন্ত ক্রয়ের বিপরীতে উৎসে মূসক কর্তনের কোন দলিল উপস্থাপন করতে পারেনি তারা।চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান যথাযথভাবে ভ্যাট দিচ্ছে না তাদের বিরুদ্ধে অভিযান চলবে।’সম্প্রতি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে মামলা থাকা একটি জাহাজ আমদানি করে কেএসআরএমের মালিকানাধীন খাজা শিপব্রেকিং ইয়ার্ড। ওই শিপ ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় জাহাজ আমদানি স্থগিত করেছিল শিল্প মন্ত্রণালয়। আদালতের নির্দেশে গত ৮ই জুলাই ইয়ার্ড থেকে জাহাজটিকে জব্দ করে নৌপুলিশ।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান অভিযুক্ত জাহাজটিকে আটক করা হয়েছে।এর আগেও কেএসআরএম গ্রুপের শুল্ক ও ভ্যাট ফাঁকির ঘটনা উদ্ঘাটন করে কাস্টমস ও ভ্যাট।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:22 pm, Wednesday, 4 August 2021
37 Time View